বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া এসএসসি কেন্দ্রে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিষ্কার

সাতক্ষীরার কলারোয়ায় ৩৭২ নম্বর কেন্দ্র সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক ও একজন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষার দিন ওই কেন্দ্রের ১৯ নম্বর কক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত দুই শিক্ষক ও একজন পরীক্ষার্থী হলেন- উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনজুয়ারা খাতুন, বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান ও উপজেলার হিজলদি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাকিবুল ইসলাম রাজু, যার রোল নম্বর ৭৭৬৬২৬।

কেন্দ্রসচিব প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু জানান, তার কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে ওই দুই শিক্ষক দায়িত্ব পালন করছিলেন এবং পরীক্ষার্থী সাকিবুল ইসলাম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে ওই পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ওই কক্ষে প্রবেশ করে দেখেন কর্তব্যরত ওই দুই শিক্ষক তাদের দায়িত্ব পালনে অবহেলা করছেন। উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র সচিবকে ওই দুই শিক্ষক এবং পরীক্ষার্থীকে বহিষ্কার করার নির্দেশ দিয়ে চলে যান। পরে কেন্দ্র সচিব দুইজন শিক্ষককে তাদের দায়িত্ব পালন থেকে অবহতি প্রদান করেন এবং পরীক্ষার্থীকে আগামি পরীক্ষাগুলো দেয়া থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!