বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানায় জিডি এন্ট্রি করতে সময় লাগল তিন ঘন্টা!

অবিশ্বাস্য হলেও সত্য। একটি জিডি এন্ট্রি করাতে সময় লাগল তিন ঘন্টা। আর এ অভিযোগ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিরুদ্ধে।

ভূক্তভোগী কলারোয়া থানার মানিকনগর গ্রামের আব্দুর রহমান জানান, কলারোয়া থানার জয়নগর ইউনিয়নের মানকিনগর স্কুল মোড়ে তার দোকান আছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে ওই গ্রামের মৃত নূর মোহম্মদ গাজির ছেলে আব্দুল লতিফ অহেতুক কোন কারন ছাড়াই তাকে প্রকাশ্যে অশ্রাব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে। সে সময় তিনি দোকানে বসা ছিলেন। দোকান থেকে বের হলে তাঁকে মারধোর করবে বলে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায় উক্ত আব্দুল লতিফ আব্দুর রহমানকে জীবন নাশসহ বিভিন্ন প্রকার ক্ষয় ক্ষতি করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। তাতে আব্দুর রহমান চরম নিরাপত্তাহীনতা বোধ করছে। এবিষয় তিনি বৃহস্পতিবার দুপুর ১:৫০ টায় কলারোয়া থানায় একটি জিডি এন্ট্রি করাতে যান।
ওই ভুক্তভোগী আরও জানান, থানার ডিউটি অফিসারের রুমে গিয়ে ডিউটি অফিসারকে না পেয়ে উপস্থিত সেন্ট্রির সাথে কথা বলে তিনি জানতে পারেন ডিউিটি অফিসার এসআই আবু সাঈদ। তিনি বাইরে আছেন। সেন্ট্রি বলেন গোল চত্বরে বসেন। স্যার একটু পরে আসবেন। বেলা সোয়া চারটার দিকে ডিউিটি অফিসারের দায়িত্বে থাকা ওই এসআই অফিসে আসলে ভুক্তভোগী জিডি খানা এসআই আবু সাঈদের কাছে দেন। জিডি খানা পড়ে তিতি ভুক্তভোগীকে বলেন অপেক্ষা করতে। একপর্যায় বিকাল ৪:৪৫ ট পর্যন্ত অপেক্ষা করেও ভুক্তভোগী জিডি এন্ট্রি করাতে পারেননি। নিরুপায় হয়ে তিনি কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবিরকে বিষয়টি বিকাল ৪:৪৯ মিনিটে মুঠোফোনে জানালে ওসি’র নির্দেশে ভুক্তভোগী বিকাল ৫টায় জিডিটি এন্ট্রি করাতে পারেন। যার নং-৫২৮ তাং-১১/৩/২১।

এবিষয় ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এসআই আবু সাঈদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এধরনের কোন ঘটনা ঘটেনি। তবে দুপুরের খাবারের জন্য হয়ত: কিছু সময় দেরি হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু