বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন ও অর্পণ করেছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্বল্প পরিসরে রবিবার (৪ এপ্রিল) পৌর সভাকক্ষে দায়িত্ব গ্রহন ও অর্পণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল নব নির্বাচিত কাউন্সিলরদের উপস্থিতিতে দায়িত্ব অর্পণ করেন এবং নব নির্বাচিত মেয়র হিসাবে পুনরায় দায়িত্বভার গ্রহন করেন।

দায়িত্ব গ্রহন শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুনরায় নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন ও সন্ধ্যা রানী বর্মন এবং নব নির্বাচিত তৃতীয় লিঙ্গের দিথি খাতুন, সাধারণ কাউন্সিলর পুনরায় নির্বাচিত শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন আকি, ইমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন নিলু, আলফাজ হোসেন, রফিকুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম ও আসাদুজ্জামান তুহিন।

অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

উল্লেখ্য, গত ১ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়রসহ কাউন্সিলরগণ শপথ গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন