বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বলফিল্ডে ইটের রাস্তা, দর্শক বেঞ্চ ও পাম্প নির্মাণ কাজের উদ্বোধন

কলারোয়া বলফিল্ড সভামঞ্চের অভিমুখে নতুন ইটের রাস্তা, বসার বেঞ্চ ও পাম্প নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

ক্রীড়া সংগঠক ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে ৪০ মিটার ব্যাপি ইটের নতুন রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, সহকারি প্রকৌশলী অসিম চন্দ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আলী, ক্রীড়া ব্যক্তিত্ব সাইফুল ইসলাম বাবু, পৌর সভার কার্য সহকারি ইমরান হোসেন, ক্রীড়া প্রেমী হাফেজ মাহফুজুর রহমান প্রমুখ।

নতুন রাস্তা উদ্বোধনের সাথে সাথে বলফিল্ডে ক্রীড়াপ্রেমী দর্শকদের বসার বেঞ্চ ও পানি সরবরাহ (পাম্প) স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, কলারোয়া সরকারি হাইস্কুল খেলার মাঠে শহীদ মিনার সংলগ্ন প্রবেশ স্থল থেকে সভা মঞ্চের অভিমুখে ৪০ মিটার ইটের নতুন রাস্তা, বসার বেঞ্চ ও পাম্প নির্মাণ কাজে পৌরসভা থেকে ৩ লাখ ৩০৫ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়।

খেলার মাঠে দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কার্যক্রম শুরু হওয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকর শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনসহ সকল ক্রীড়াপ্রেমী মানুষ আনন্দ প্রকাশ করে পৌর মেয়র, সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু