বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গাকে হারিয়ে লাবসা জয়ী

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট টিমকে হারিয়ে সাতক্ষীরার লাবসা ৪ উইকেটে জয়ী হয়েছে।

মঙ্গলবার সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় লাবসা ক্রিকেট একাডেমী ও তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।

টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৩৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইদ ৫৩ বলে ৭৯ রান, আকাশ ৫৪ রান করতে সমর্থ হয়।

জবাবে লাবসা ক্রিকেট একাডেমি ২৪৩ রানের লক্ষে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।

ফলে লাবসা ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে।

দলের পক্ষে সাইফুল ৫৪ বলে ৭৮ রান, আসাদ ৪৪ বলে ৬৯ রান করেন।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও আসাদ বাবু।
স্কোরার ছিলেন সুদীপ্ত।

খেলার শুরুতে উভয় দলের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক শেঠ, সাতক্ষীরা স্পোর্টসের স্বত্ত্বাধিকারি আবু সাইদ, আকাশ ও লাবসা ক্রিকেট একাডেমির কোচ মো. রিপন, গোলাম মোর্শেদ লিটন, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের কোচ মাহমুদুল ইসলাম বাবলু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।

আগামি বৃহস্পতিবার একই ভেন্যূতে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম পারুলিয়া ক্রিকেট একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু