শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মান

কলারোয়ার ইউএনও, এসিল্যান্ডসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক জমি দখল করে সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী গ্রামের মৃত বাবরালী গাজীর ছেলে মো. এরফান গাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কলারোয়া উপজেলার তরুলিয়া মৌজার সাবেক ৫২৮, বি.আর.এস ৬৩৬ নং দাগসহ ৩টি দাগে ৫৭ একর জমি নিয়ে সাতক্ষীরা জেলা জজ আদালতে মিস আপলি ১৮/২১ নং নম্বর মামলা বিচারধীন রয়েছে। গত ১০ মার্চ উক্ত মামলার ১নং বিবাদী জেলা প্রশাসকসহ ৫ জন বিবাদীদের উপর আদালত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। আদালত কর্তৃক ১নং বিবাদী সাতক্ষীরা জেলা প্রশাসক, ২নং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ৩নং কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৪নং কলারোয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ৫নং বিবাদী ১২নং যুগিখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার নোটিশের কপি যথাযথভাবে ১৫ মার্চ জারি হওয়া সত্বেও আদালতের নির্দেশনা উপক্ষো করে ভূমি-ঘরহীনদের ‘ক’ শ্রেণির বাড়িঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া কালতক ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পরও ৩, ৪ ও ৫নং বিবাদী ঘর গুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য অধিক সংখ্যাক শ্রমকি নিয়ে রাত-দিন কাজ চালিয়ে যাচ্ছেন।’

এরফান গাজী প্রশ্ন রেখে বলেন, ‘কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) আইনের লোক হয়েও কিভাবে আদালতের নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৈত্রিক জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। পৈক্রিক সূত্রে উক্ত সম্পত্তি প্রাপ্ত হয়ে দীর্ঘ ৮০/৯০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। কোন প্রকার নোটিশ ছাড়াই নিয়মনীতি না মেনে সহকারি কমিশনার (ভূমি) তড়িঘড়ি করে উক্ত সম্পত্তির গাছগাছালি কেটে সেখানে ঘর নির্মাণ কাজ শুরু করেন। গাছ কাটার সময় বাধা দিতে গেলে এসিল্যান্ড সরকারি কাজে বাধা সৃষ্টি অভিযোগ এনে ফৌজদারি মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি প্রদর্শন করেন। আমরা জমির কাগজপত্র দেখাতে চাইলে তিনি (এসিল্যান্ড) বলেন, “কাগজ দেখার প্রয়োজন নেই, আদালতে গিয়ে দেখান”। উপায় না পেয়ে আমার আদালতে মামলা করি।

এরফান গাজী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ কাজ বন্ধ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত