বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গোপীনাথপুরে ত্রাণ বিতরণ

কলারোয়া পৌরসভার গোপীনাথপুর ৬নং ওয়ার্ডে করোনা পরিস্থিতিতে অসহায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে গোপীনাথপুরে স্থানীয় ২৮০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ হিসাবে জনপ্রতি ৪ কেজি চাল, ১ কেজি, ডাল, ১ কেজি আলু, ১টি সাবান ও ৪ পিস মাস্ক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা।

আয়োজকরা জানান, স্থানীয় গোপনাথপুর ৬নং ওয়ার্ডের ৫টি মসজিদের সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ারদের নিয়ে ১৫ সদস্যের ত্রাণ কমিটি গঠন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিন। সেই ১৫ জন সদস্য তাদের নিজ নিজ মসজিদের ক্যাচমেন্ট এলাকার সরকারি বেসরকারি চাকুরীজীবি ও ব্যবসায়ীদের নিকট থেকে তহবিল সংগ্রহ করে অসহায়দের মাঝে এই ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন আকবার সরদার, সিরাজুল মুন্সি, আকবার মোড়ল, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম, ইসরাইল হোসেন, কলারোয়া মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, নওজেদ আলী ও হানিফ গাজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন