শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চন্দনপুরে মরহুম আমানত আলী মন্ডল ও মরহুম আকবর আলী মন্ডলসহ পরিবারের প্রয়াতদের মাগফিরাত কামনায় ওই মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার দিবাগত রাতে চন্দনপুর সাবেক জমিদার বাড়ি (বাবুর বাড়ি) চত্বরে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর মো. আবু নসর।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ.সভাপতি এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন যশোরী।
তারা দু’জনই বিশেষ দোয়া পরিচালনা করেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাইকোলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদার সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।
বক্তব্য রাখেন চন্দনপুর মাদ্রাসা মসজিদের খতিব মাস্টার মাওলানা আমিরুল ইসলাম ও চন্দনপুর মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম।
মরহুম আকবর আলী মন্ডলের পুত্র চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ বায়েজিদ হোসেন, চন্দনপুর মাদ্রাসা মসজিদের খতিব মাস্টার মাওলানা আমিরুল ইসলাম, চন্দনপুর মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম, চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার হাফেজ আবু সাঈদ, প্রভাষক আরিফ মাহমুদ, গ্রামডাক্তার আমিরুল ইসলাম, ইমানুর রহমানসহ বিপুলসংখ্যক নারী ও পুরুষ মুসল্লি উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা