রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজারে ধানদিয়া প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে।

কলারোয়া ও তালা উপজেলার পাটকেলঘাটার সংযোগস্থল ধানদিয়া পার্শ্ববর্তী এলাকার সাংবাদিকদের নিয়ে ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফিতা কেঁটে ধানদিয়া প্রেসক্লাবের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম।

তিনি তার বক্তব্যে বলেন, ‘সংবাদ ও সাংবাদিকতা সবসময় নিরপেক্ষ হওয়া বাঞ্ছনীয়। সমাজের দর্পন হিসেবে সব সাংবাদিকদের কাজ করতে হবে। তারাই পারে সমাজে ঘটে যাওয়া সকল বিষয়কে সকলের সামনে তুলে ধরতে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং জয়নগর ইউপি পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু।
তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। আনাচে কানাচে ঘটে যাওয়া সকল ঘটনা সমাজের কাছে নিরপেক্ষ ভাবে তুলে ধরাই সাংবাদিকদের অন্যতম কাজ হওয়া উচিত। নিরপেক্ষ সংবাদ ও সাংবাদিকতাই পারে সমাজকে পাল্টে দিতে। সেই অভিপ্রায়ে কাজ করে যেতে হবে সাংবাদিকদের।’

মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি মঈনুল আমিন মিঠু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক টিপু, ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জয়দেব সাহা, রিডো’র হেনরি মন্ডল প্রতিবন্ধি স্কুলের পরিচালক হেনরি মন্ডল।

উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের দেবাশীষ চক্রবর্তী বাবু, শাহিনুর রহমান (আনন্দ টিভির ক্যামের ম্যান), মামুন হোসেন (পত্রদূতের নগরঘাটা প্রতিনিধি), মাহমুদুর রহমান মান্না (দৈনিক কাফেলা), সেলিম আকুঞ্জি (দৈনিক অভিযোগ পত্রিকা), জাকির হোসেন (নিউজ 10 জেলা প্রতিনিধি), ইদ্রিস আলী (৭১বাংলার জেলা প্রতিনিধি), মাকফুর রহমান (দৈনিক কালের চিত্র), রাজু হোসেন (এস বাংলার কলারোয়া প্রতিনিধি), নাদিয়া ইয়াসমিন নদী (চলন বিলের আলো) প্রমূখ।

মিজানুর রহমানকে সভাপতি ও হাবিবুল্লাহ বাহারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ধানদিয়া প্রেসক্লাবের কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক এমএ কালাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত