শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত পরিসরে বই বিতরণ

করোনা ভাইরাসের কারনে সীমিত পরিসরে কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার (১ জানুয়ারী-২১’) সকাল থেকে বিনামূল্যে সরকার প্রদত্ত বই বিতরণ করা হয়।

উপজেলার সোনাবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ অভিভাবকবৃন্দ।

এ ছাড়া কলারেয়া মডেল প্রাথমিক বিদ্যালয়, শ্রীপতিপুর প্রাথমিক, সিংগা, বলিয়ানপুর, দমদমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

এদিকে কলারোয় সরকারি পাইলট হ্ইাস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, আগামি ২ জানুয়ারী-২১’ থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল শ্রেণীর শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে বই বিতরণ করা হবে বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা