শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মফস্বলের বাজার গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা মানতে অনীহা

সরকারি নির্দেশনা রাত ৮ টার মধ্যে দোকানপাট, শপিংমল, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কলারোয়ার মফস্বলের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক পর দোকান বন্ধ করতে।

কলারোয়ার জয়নগর, ধানদিয়া, সরসকাটি, বামনখালীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে রাত ৮টার পরও বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন ব্যাবসায়ীরা। যেনো মনে হচ্ছে কোন নির্দেশনাই নেই? তবে এই সব এলাকার ব্যাবসায়ীদের সরকারী নির্দেশনা মানতে চরম অনীহা লক্ষ্য করা গেছে।

গত ৩/৪ দিন আগে জয়নগর বাজারের একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে বলতে শোনা গেছে দোকান বন্ধ করছিস কেনো? উত্তরে অপর ব্যবসায়ী বলে সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ করছি। প্রতিউত্তরে প্রথম ব্যবসায়ি বলছে রাত ৮টার সময় দোকান বন্ধ করতে হবে এমনটা বলেছে কে? এ থেকে বোঝা গেছে মফস্বলের সচেতন ব্যাক্তিরা ছাড়া এই সিদ্ধান্ত মানছেন না অসচেতন ব্যবসায়িরা।

জানাগেছে, শুক্রবার রাতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর তালা সাব-জোনাল অফিসের আওতাধীন হাজরাকাটি বাজার, খেজুরবুনিয়া বাজার,শেখেরহাট বাজার ,জাতপুর বাজার, শাহাপুর বাজার, তালা বাজারে অভিযান চালিয়ে ১৮ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সচেতন মহল বলছেন, শুধু অভিযান পরিচালনা করলেই যে বিদ্যুৎ অপচয় রোধ হবে তা কিন্তু নয়। এজন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি সচেতন হতে হবে। তবে এই নির্দেশনার সুফল পাওয়া সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১