বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার রায়টা বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

এফডিআর রেমিট্যান্স অলাইন ব্যাংকিং ও বিদ্যুৎ বিল গ্রহণসহ উন্নয়নমুখি বিভিন্ন সেবা নিয়ে সাতক্ষীরার কলারোয়ার রায়টা বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।

ডাচ্ বাংলা ব্যাংকের খুলনা ডিভিশনাল ম্যানেজার এএইচ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা বাজারের খোরদো রোড জাহাঙ্গীর হোসেন হুজুরের মার্কেটে সাহা ট্রেডার্সে এ শাখার উদ্বোধন করা হয়৷

সাতক্ষীরার ডাচ্ বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট আরিফুর রহমানের সঞ্চালনায় রায়টা শাখার সত্বাধিকারি বাসুদেব কুমার সাহার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ইউপি সদস্য জাকির হোসেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুজ্জামান ফরিদ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফফার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আহসান আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, মহিলা ইউপি সদস্য ফরিদা খাতুন, মর্জিনা খাতুন, কদবানু, ডাচ্ বাংলা ব্যাংকের খোরদো শাখার সত্বাধিকারী প্রণব সাহা, সাতক্ষীরা ব্যাংকের এরিয়া ম্যানেজার আলতাফ হোসেন, কমপ্লেন্স ম্যানেজার অমল বিশ্বাস প্রমুখ৷

প্রধান অতিথির বক্তব্যে খুলনা ডিভিশনাল ম্যানেজার এএইচ কামরুজ্জামান বলেন, ‘কলারোয়া উপজেলায় ডাচ্ বাংলা ব্যাংকের অষ্টম তম এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে রায়টা বাজারে৷ এ এজেন্ট শাখায় মানুষ হয়রানি মুক্ত ভাবে এফডিআর রেমিট্যান্স অলাইন ব্যাংকিং ও বিদ্যুৎ বিল গ্রহণসহ উন্নয়নমুখি বিভিন্ন সেবা পাবে৷’
এ জন্য ডাচ্ বাংলা ব্যাংকে হিসাব খোলার জন্য আহ্বান করেন তিনি৷

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা