শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শিশু রুকাইয়া বাচঁতে চায়, সাহায্যের আবেদন

চার বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে রুকাইয়া সুলতানা। বাবা-মায়ের কোল আলো করে থাকা মেয়েটি জীবনের পাপড়ি মেলার আগেই ধীরে ধীরে তার জীবন প্রদীপ নিভতে শুরু করেছে।

কিডনী ও লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে।

রুকাইয়া সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের ২ নং ওয়ার্ডের কামার পাড়ার বাসিন্দা রাজিব হোসেন ও রুপালী দম্পতির মেয়ে।

রুকাইয়ার বাবা-মা জানান, তাদের দুই সন্তানের মধ্যে রুকাইয়া ছোট, রুকাইয়ার বড় ভাই চতুর্থ শ্রেণির ছাত্র। আড়াই বছর বয়স থেকে রুকাইয়ার কিডনী ও লিভারের সমস্যা প্রকাশ পেতে শুরু করে।

সে সময় থেকে অদ্যাবধি সর্বস্ব দিয়ে মেয়ের চিকিৎসা করে চলেছেন। তাদের আয়ের একমাত্র উৎস একটি চায়ের দোকান। সংসারের ব্যয় নির্বাহ ও মেয়ের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংকুলান তারা করতে পারছেননা।

বর্তমানে রুকাইয়ার দুটি কিডনীই ড্যামেজ, লিভারে পানি জমেছে। ইতোমধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত এবং ইউরীন-ইনফেকশন দেখা দিয়েছে। রক্তে প্লাটিলেট কম থাকায় এখন পর্যন্ত পর্যায়ক্রমে ৭ ব্যাগ প্লাটিলেট দেওয়া হয়েছে। ডাক্তারের পরামর্শ মোতাবেক তার যক্ষা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। রুকাইয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের কিডনী ওয়ার্ডের ৩য় তলার ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

রুকাইয়ার মা রুপালী খাতুন অশ্রুসজল নয়নে বলেন, রুকাইয়ার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকার অভাবে মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছিনা। আমার মেয়েটি কী টাকার অভাবে সুচিকিৎসা না পেয়ে এভাবে ধুকে ধুকে চোখের সামনে মারা যাবে?

চোখের সামনে সন্তানের এমন নিদারুন কষ্ট ও অজানা আশঙ্কায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মায়ের মন। দেশের ও প্রবাসী সকল দয়াবান ব্যক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন রুকাইয়ার অসহায় বাবা-মা।

রুকাইয়ার বিষয়ে সার্বিক খোঁজ-খবর ও সাহায্য পাঠানোর জন্য ০১৮৩৮৬৭৩৬৩৭ (পিতা) এবং মায়ের ০১৩২০৪৭৬৩১১ ( নগদ একাউন্ট) নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা