বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় বহুড়া- বলিয়ানপুর, সাতপোতা, হুলহুলিয়া, (বিএসএইচ) সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২২’ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ জুন) বেলা ১ টার দিকে স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুল পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণি, অভিভাবক প্রতিনিধি মাস্টার আব্দুল আলিম, আনোয়ার হোসেন, বাবলু আক্তার, আশুতোষ সরদার, সালমা খাতুন ও মাস্টার আব্দুস সবুর, মাস্টার স্বপন সরকার, বিদায়ী শিক্ষার্থী শিহাব উদ্দীন, রিফাত শাহারিয়ার শিশির সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সব শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম। উল্লেখ্য, অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা স্কুলের স্মৃতি রক্ষার্থে সিলিংফ্যান সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুরুপভাবে স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদেরকে স্কেল, কলম সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এ বছর স্কুল থেকে ৯২ জনের মধ্যে ৫৯ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু