শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পতিতাবৃত্তির অভিযোগে

কলারোয়ার সেই জাহাজমারী এবি পার্ক থেকে আবারো ৮ নারী ও পুরুষ আটক

কলারোয়ার যুগিখালীর জাহাজমারী এবি পার্কে পতিতাবৃত্তি করার অভিযোগে আবারো ৮জন নারী ও পুরুষকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার যুগিখালীর বহুল আলোচিত সমালোচিত ওই পার্ক থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ওই পার্কে অবৈধ ভাবে দেহ ব্যবসায়ার জন্য কিছু ছেলে মেয়ে জড়ো হয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। সেখান থেকে উপজেলার যুগিখালী গ্রামের নুর ইসলাম ঢালীর ছেলে ছানারুল ইসলাম (৩০), সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ার মাধবকাটি গ্রামের সেলিম হোসেনের ছেলে সাগর হোসেন (১৯), যশোরের মনিরামপুর উপজেলার পশ্চিমপাড়ার যোলখাদা গ্রামের আবুল কাশেমের ছেলে মাহবুবুর রহমান (৩০), একই উপজেলার লক্ষনপুর গ্রামের মমিন বিশ্বাসের ছেলে শাহ আলম বিশ্বাস (৩০), সাতক্ষীরার বাশদহ গ্রামের মনতাজুল ইসলামের স্ত্রী (২৫), মনিরামপুর থানার আটঘরা গ্রামের সামসুল মোল্লার স্ত্রী (২৬), সাতক্ষীরা সদরের বাশদহ মাঝের পাড়া এলাকার আনিছুর রহমানের স্ত্রী (১৯), মনিরামপুর থানার তাজপুর গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী (২১)।

এদের বিরুদ্ধে কলারোয়ায় থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও এরকম একাধিকবার পতিতাবৃত্তির অভিযোগে কিংবা অন্তরঙ্গ অবস্থায় অবস্থানের অভিযোগে অনেক নারী পুরুষকে আটক করা হয়, যাদের অনেকেই ভ্রাম্যমাণ বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা