শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়াসহ ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি, দেখে নিন তালিকা

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে।

ইসির তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যে ৬৪ পৌরসভায় ভোট ৩০ জানুয়ারি

তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হল-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ;
নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর;
সিলেটের গোপালগঞ্জ;
বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু;
রাজশাহীর মুন্ডুমালা;
মৌলভীবাজার সদর;
ঝিনাইদহের কোটচাঁদপুর;
বাগেরহাটের মোরেলগঞ্জ;
কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া;
চাঁদপুরের হাজীগঞ্জ;
ফেনী সদর;
মুন্সিগঞ্জ সদর;
শেরপুরের নকলা;
নাটোরের সিংড়া;
রাজশাহীর কেশরহাট;
চুয়াডাঙ্গার দর্শনা;
ঝালকাঠির নলছিটি;
নেত্রকোনার দুর্গাপুর;
যশোরের মনিরামপুর;
নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী;
লক্ষ্মীপুরের রামগঞ্জ;
কিশোরগঞ্জের কটিয়াদী;
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া;
শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ;
বরগুনা সদর ও পাথরঘাটা;
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান;
শেরপুরের নালিতাবাড়ী;
কুড়িগ্রামের উলিপুর;
দিনাজপুরের হাকিমপুর;
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর;
নড়াইল সদর;
সাতক্ষীরার কলারোয়া;
রাজবাড়ীর পাংশা;
পিরোজপুরের স্বরূপকাঠি;
বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ;
জামালপুরের সরিষাবাড়ী;
ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল;
সিলেটের জকিগঞ্জ;
ঝিনাইদহের হরিণাকুণ্ডু;
টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর;
নীলফামারীর জলঢাকা;
পাবনা সদর;
খুলনার পাইকগাছা
নড়াইলের কালিয়া।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ