শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আছরারুজ্জামানের দাফন সম্পন্ন

কলারোয়ার সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন শার্শার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মো.আছরারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার আসর বাদ মরহুমের গ্রামের বাড়ি কলারোয়ার রায়টা নতুন বাজার ফুটবল মাঠে জানাজা শেষে এ দাফন অনুষ্ঠিত হয়।

দাফন পূর্ব জানাযা নামাজে মরহুমের জামাতা মাওলানা নুরুল হাসানের পরিচালনায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী, বুরুজবাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, কলারোয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী, সহকারী অধ্যাপক মাওলানা ওমর আলী, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম ফজলুল হক, রায়টা দাখিল মাদ্রাসার সহ.সুপার মাওলানা মিজানুর রহমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, মরহুমের ছোট ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক, বড় ছেলে আসাদুজ্জামান আসাদ, কামারালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, বাঁকুড়া জে.কাটি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ শহিদুল ইসলাম, মুরারীকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, হামিদপুর সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সহ.সভাপতি কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউসুফ আলী, অধ্যাপক ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান ফারুকী, সহ.সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, শাকদহ কে.এম.আই.এস কলেজের প্রভাষক সাইফুল্লাহ মামুন, হেলাতলা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহিদ, লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমাম হোসেন, মাওলানা কবির হোসাইন প্রমুখ।

জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ছোট জামাতা হযরত মাওলানা ইয়াহিয়া।

উল্লেখ্য: ৬ জানুয়ারি মঙ্গলবার ভোর ৩ টায় সাতক্ষীরায় ছোট জামাতা হযরত মাওলানা ইয়াহিয়ার বাসায় ইনতেকাল করেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন