রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাবের মৃত্যুতে শিক্ষক সমিতির শোক

কলারোয়ার কামারালী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রয়াত আব্দুল ওহাব(৮০)’র জানাযা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় কামারালি বহুমুখি মাধ্যামিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

শিক্ষক নেতা আব্দুল ওহাবের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।

প্রয়াত আব্দুল ওহাবের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক শামছুল হক, কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহুল আমিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আ: ছাত্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রকিব, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরু, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বাকী বিল্লাহ শাহী, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলী, শিক্ষক নেতা আব্দুল করিম, সহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সামছুর রহমান লাল্টু, শিক্ষিকা শাহানাজ পারভীন, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, আফজাল হোসেন, অফিস সহকারী আব্দুল জলিলসহ উভয় সংগঠনের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষক নেতা আব্দুল ওহাব বুধবার (২৬ জানুয়ারি) বিকালে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। তিনি যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামের মরহুম খোদা মোল্যার কৃতি সন্তান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা