শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় নেতাকর্মীদের মাঝে যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুব ও ছাত্রদল।

বুধবার বিকেলে উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতারের পূর্বে উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সাবেক ছাত্রনেতা ও কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাফরের তত্ত্বাবধানে ইউনিয়নের অসহায় ও গরীব নেতাকর্মীদের মাঝে ৩শ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ, বিএম আফজাল হোসেন পলাশ, সোহাগ বিশ্বাস, কলারোয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সাগর, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া, সদস্য সচিব সোহেল, উপজেলা যুবদলের সদস্য ইসারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান মিথুন, হেলাতলার ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লেয়াকত হোসেন, স্থানীয় যুব নেতা শরীফুজ্জামান আলম, শাহ আলম, সাবেক মেম্বার ইসহাক আলী, শফিজুল ইসলাম, তবিবর, জাফর, ছাত্রনেতা নাজমুল, রিংকু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন হেলাতলা ইউনিয়ন সাবেক সভাপতি আলী হোসেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এবং দ্রুত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের কারামুক্তির দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন