শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আগ্রহ বেড়েছে বর্ষাকালীন টমেটো চাষে

শীতকালের পর বর্ষাকালীন মৌসুমেও সফলতা পাওয়ায় আগাম বর্ষাকালীন টমেটো চাষে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন এলাকার চাষীদের।

উপজেলার বাঁটরা, ধানদিয়া, ক্ষেত্রপাড়া সহ অন্যান্য অঞ্চলের চাষীরা ঝুঁকছেন এই বর্ষাকালীন টমেটো চাষে।

কৃষকদের মধ্যে টমেটো চাষের আগ্রহ বাড়ার অন্যতম কারণ হলো অসময়ের টমেটোর দাম ভালো পাওয়া যায়। ফলে তাদের আগ্রহ দিন দিন বাড়ছে।

উপজেলার বাঁটরা গ্রামে গত বছরের তুলনায় এবার দ্বিগুন হারে বেড়েছে টমেটো চাষীর সংখ্যা ও বর্ষাকালীন টমোটো ক্ষেত। তবে অন্যান্য চাষের তুলনায় টমেটো চাষে দ্বিগুন লাভ হলেও ব্যয়ও কম নয়। তবুও পিছুপা হচ্ছেন না কৃষকেরা এই টমেটো চাষে।

চাষীরা জানান, ‘বছরের এই সময়টা এলেই শুরু হয়ে যায় আগাম বর্ষাকালীন টমেটো চাষের প্রক্রিয়া। বাঁশ খুঁটি পলিথিন দিয়ে টমেটো গাছের ছাউনি তৈরীর কাজ করা হয়।’

এমনি মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়েছে উপজেলার বাঁটরা, ধানদিয়া, খোর্দ্দবাঁটরার মাঠজুড়ে।
দেখা গেছে, ছাউনি তৈরীর কাজ প্রায় শেষ। চারা রোপনের জন্য তৈরী করা হচ্ছে রোপনের স্থান। কোন কোন জমিতে টমেটোর চারা রোপন করা হচ্ছে বা করা হয়েছে।
বাঁটরা গ্রামের চাষীদের এ সাফল্যে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন বর্ষাকালীন টমেটো চাষে।

ধানদিয়া গ্রামের টমেটো চাষী সালাউদ্দীন বলেন, ‘তিনি ৩৩ শতক জমিতে বর্ষা মৌসুমের টমেটো বারি-৮ জাত আবাদ করেছেন। তার জমিতে টমেটোর চারা গাছ রোপনের প্রক্রিয়া চলছে।’
তিনি আরো জানান, ‘বর্ষা মৌসুমের টমেটো চাষের ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় হিমসিম খেতে হচ্ছে। বিঘা প্রতি টমেটো চাষে খরচ পড়ে দেড় থেকে ২ লক্ষ টাকা।’

একই এলাকার আকবর আলী জানান, ‘তিনি ৩৩ শতক জমিতে বারি-৮ জাতের টমেটো চাষ করেছেন।’

ধানদিয়ার এরশাদ আলী জানান, ‘তিনিও ৩৩ শতক জমিতে বারি-৮ জাতের টমেটোর আবাদ করেছেন।’

টমেটো চাষে বড় সমস্যা কী জানতে চাইলে আরেক চাষী আব্দুল আলীম জানান, ‘টমেটো গাছের গোড়া পঁচা রোগ ও প্রচণ্ড রোদে তুলশি পড়ে গাছ মারা যেতে পারে।’
তিনি আরো জানান, ‘সরকারি ভাবে আর্থিক সাহায্য পেলে চাষের পরিমান বাড়াবে।’

তবে অভিযোগের সুরে আব্দুল আলীমসহ কয়েকজন চাষী জানান, ‘এই সময়ের টমেটো চাষের বিষয়ে কৃষি অফিস থেকে তারা তেমন পরামর্শ পাননি এবং ইউনিয়ন ব্লক সুপারভাইজার মাঠে আসেন না। কৃষকদের পরামর্শও পাই না তার কাছ থেকে।’

কৃষক পর্যায়ে কলারোয়ার বিভিন্ন এলাকার টমেটো চাষীদের দাবি- সরকারি ভাবে আর্থিক সাহায্য পেলে তারা সঠিক সময়ে আবাদ করতে পারবেন। এতে টমেটো চাষের পরিমান বাড়বে।
অনেক চাষীরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে চড়া সুদে ঝণ নিয়ে টমেটো চাষ করছেন বলে সরকারি ভর্তুকি বা কৃষি ঋণের দাবিও করছেন।

উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘কলারোয়ার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বর্ষা মৌসুমের টমেটো চাষের আগ্রহ বেড়েছে অনেক গুন। এলাকার মাটি টমেটো চাষের উপযোগী ও লাভজনক হওয়ায় কৃষকদের টমেটো চাষে উদ্বুদ্ধ করণের কাজ প্রতিনিয়ত করছে কৃষি অফিস। চলতি মৌসুমে কলারোয়ায় ৫০ হেক্টর জমিতে বারি-৪ ও বারি-৮ জাতের টমেটোর আবাদ হচ্ছে। এবছর লক্ষমাত্রা ছাড়িয়েছে টমেটো চাষের।’

তিনি আরো বলেন, ‘বর্ষা মৌসুমের জন্য উদ্ভাবিত বারি-৪ ও বারি-৮ জাতের টমেটো চাষ করতে পরামর্শ দিয়েছেন তারা। সাদা পলিথিনের ছাউনি দিয়ে বর্ষা মৌসুমে টমেটো চাষ খুবই সহজ।’

টমেটো চাষিদের প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সরকারি ভাবে প্রান্তিক টমেটো চাষীদের বিভিন্ন ভাবে সহযোগীতা করছে কৃষি অফিস।’

এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা