রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম্পানে ক্ষতিগ্রস্থ

কলারোয়ায় আম চাষিরা পেলো সরকারি প্রণোদনায় ৪% মুনাফায় ঋণ

সাতক্ষীরার কলারোয়ায় আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক আম চাষীদের আর্থিক সমস্যা মেটাতে সরকারি প্রণোদনায় (৪% মুনাফায়) বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ মে) সকালে উপজেলা পৌরসভার হলরুমে নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরনী চক্র ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে (সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজ) সফল প্রকল্পের বাস্তবায়নে সল্প মুনাফায় বিনিয়োগের এসব অর্থ কৃষকদের মাঝে বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও প্রান্তিক আম চাষীদের কৃষিকাজে আর্থিক সমস্যা মেটাতে সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গুলো থেকে প্রণোদনা প্রাপ্তিতে কার্যকারী সহযোগিতা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সরকারের প্রণোদনা সহায়তার আওতা (৪% মুনাফায়) সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সহযোগিতায় এ অঞ্চলের ৪৪ জন আম চাষিদের মাঝে প্রায় ৫৭ লক্ষ টাকা ঋণ প্রদানের প্রস্তাব দেয়া হয় যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক আলোচনা সাপেক্ষে অনুমোদন পায়। এই ৪৪ জন চাষির মধ্যে আজ প্রথম ধাপে ১৯ জন (মোট ১৮.৬ লক্ষ টাকা) প্রণোদনা পাচ্ছে এবং বাকিরা আগামী সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। স্বল্প মুনাফায় (৪% হারে) ঋণের এ অর্থ চাষিরা ১ বছর ৬ মাসের মধ্যে পরিশোধ করতে পারবে।’

সাশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরার সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরার এভিপি এন্ড ম্যানেজার রাশিদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার কৃষিবিদ ড: নাজমুননাহার, উত্তরণ ও সফল প্রকল্পের খুলনা অঞ্চলের প্রকল্প ব্যাবস্থাপক কৃষিবিদ ইকবাল হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার সাপ্লাই চেইন কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, উত্তরণ সাপ্লাই চেইন অফিসার শহীদুল ইসলাম প্রমূখ।

উপজেলার হেলাতলা ইউনিয়নের আম চাষি নজরুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবের পর করোনার প্রাদূর্ভাবে কৃষি কাজে আর্থিক অবস্থার খুবই নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প মুনাফার এ ঋণ অনেক বড় পাওয়া যা কৃষি ও দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও প্রবৃদ্ধি অর্জন করতে সহায়তা করবে।’

উল্লেখ্য, সফল প্রকল্পটি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার ৭৫ হাজার দরিদ্র ও প্রান্তিক কৃষকের সবজি-ফল মাছ ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও টেকসই বাজারজাতকরণের লক্ষ্যে ২০১৩ সাল থেকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল