বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সারা দেশের ন্যায় কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বুধবার (১৭ আগষ্ট) বিকালে পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারাদেশে জামায়াত, বি,এন,পির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশুহাট মোড়স্থ আ’লীগ কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম,আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা মন্জুরুল ইসলাম সোহাগ, নজরুল ইসলাম, ওসমান গণি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদুজ্জামান সাঈদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ, যুবলীগ নেতা- কর্মীবৃন্দ।

বক্তারা দেশবিরোধী অপশক্তি জামায়াত, বিএনপি ও তাদের দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ সৃষ্টির উসকানির প্রতিবাদ জানাতে সকল বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

প্রসঙ্গতঃ ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালায়। সেই ভয়াবহ দিনের পর থেকে দিনটিকে আওয়ামীলীগ সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসাবে পালন করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত