সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন জমা

কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়নের কাগজ প্রদান করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের কাগজ উপজেলার ১০ ইউনিয়নের স্ব-স্ব দলীয় প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) উপজেলা আ’লীগ কার্যালয় থেকে দলের মনোনয়ন প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এদিন দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন সংগ্রহ করেন, ১নং জয়নগর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুদ্দীন আল মাসুদ বাবু, ২ নং জালালাবাদ ইউনিয়নের প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন, ৩ নং কয়লা ইউনিয়নের প্রার্থী আসাদুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের বেনজির হোসেন হেলাল, ৭ নং চন্দনপুর ইউনিয়নের মনিরুল ইসলাম মনি, ৯ নং হেলাতলা ইউনিয়নের আনছার আলী সরদার, ১১ নং দেয়াড়া ইউনিয়নের মাহাবুবুর রহমান মফে ও ১২ নং যুগিখালী ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী রবিউল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমান, ইউনিয়ন আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, শহিদ আলী, সাহেব আলীসহ তৃণমূল স্তরের নেতা-কর্মীবৃন্দ।

কেন্দ্রীয়ভাবে প্রেরিত দলীয় মনোনয়নের কাগজ প্রদানকালে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আগামী ১১ এপ্রিল উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা