বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক অসহায় শিক্ষার্থীর প্রতি ওসির ‘বিরল’ ভালোবাসা

কলারোয়ায় এক স্কুল ছাত্রীকে পড়া বন্ধ করে দিলো তার পিতা। কোন উপায় না পেয়ে ওই শিক্ষার্থী থানায় এসে তার পিতার বিরুদ্ধে অভিযোগ দিতে আসেন। এসময় অভিযোগটি শুক্রবার (১৯ফেব্রুয়ারী) সকালে পেয়ে থানায় পুলিশ দেখলো যে মেয়েটির পিতা দিনমজুর খুবই গরিব।

মেয়েকে রেখে সে আরেকটি বিয়ে করেছে। এখন মেয়েকে পড়ানোর মতো তার কোন সমর্থন নেই। তাই মানবিক দিক থেকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ওই মেয়ের পড়াশুনার দায়িত্ব নিলেন। প্রতি মাসে ২০০০ হাজার টাকা করে দিবেন বলে জানালেন। একই সাথে নগদ ২০০০ হাজার টাকা তুলে দিলেন ওসি মীর খায়রুল কবির। শুধু তাই নয়, করোনা কালিন সময়ে নিজের পকেটের টাকায় খাবারের ব্যবস্থা করেন এই উপজেলার অবেন অসহায় মানুষদের।

এদিকে অসহায় স্কুল ছাত্রীর প্রতি সহানুভূতি মনোভাবের কারণে ওসি মীর খায়রুল কবিরে প্রশংসায় প্রশাংশিত উপজেলাবাসী। এই সহানুভূতির ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

এ প্রসঙ্গে ওসি মীর খায়রুল কবীর বলেন, ‘নামের জন্য কাজ করা যাবে না। মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। যাই হোক সমাজিক কাজ করতে তার ভালো লাগে।

ওসি মীর খায়রুল কবীর আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ সেবা ধর্মের প্রতিষ্ঠান। এ ঘটনার মতো পুলিশ সদস্যদের এমন অনেক মানবিক উদাহরণ আছে। কিন্তু সেসব ঘটনা পত্রপত্রিকায় সেভাবে প্রচার পায় না। এসব প্রচার পেলে জনগণের মাঝে আমাদের “ইমেজের” পরিবর্তন আসবে বলে মনে করি।

এদিকে ওই স্কুল ছাত্রীর নগদ টাকা দিয়ে এবং প্রতিমাসে ২০০০ হাজার করে পড়ার খরজ দিয়ে উপজেলাবাসীকে নতুন সমাজ গড়ার প্রত্যায় ব্যক্ত করায় এলাকাবাসী ওসি মীর খায়রুল কবীরকে অভিনন্দন জানিয়েছেন।

ওসির এসব মানবিক ভাল কাজের প্রশংসা করে সমাজসেবক জনদরদী উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘পুলিশের মন্দ দিকগুলোই আমরা দেখি। পুলিশ ভালো কাজ করছে। তার একাধিক প্রমাণ দিলেন ওসি মীর খায়রুল কবীর। তাই এ কাজের প্রশংসা না করে পারছি না।

হেলাতলা ইউনিয়নের সমাজসেবক আব্দুল মাজেদ বিশ্বাস বলেন, ওসির মানবিকতায় আমরা মুগ্ধ। তিনি ভালো কাজ করেছেন। এ জন্য আমার অন্তর থেকে তার প্রতি অফুরন্ত ভালবাসা জানাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি