রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক সন্তানের জননী নাহিদা খাতুনের আত্মহত্যা

কলারোয়ায় এক শিশু পুত্র সন্তানের জননী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী নাহিদা খাতুন(২৮) হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।

ঘটনাটি ঘটেছে, বুধবার(২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ব্রজবাকসা গ্রামের মোল্লা পাড়া এলাকায়। স্থানীয়রা জানায়, শিশু পুত্র সন্তানের(৩ বছর) জননী নাহিদা খাতুন পারিবারিক কলহের জেরে ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

হাসপাতাল থেকে গৃহবধুর মৃত্যুর খবরটি জানতে পেরে থানার এসআই সোহারাব হোসেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

প্রসঙ্গতঃ আত্মহননকারী ৩ বছরের পুত্র সন্তানের জননী নাহিদা খাতুন কি কারনে আত্মহত্যার পথ বেঁছে নিলেন এ রিপোর্ট লেখা পর্যন্ত সেটি জানা সম্ভব হয়নি। তবে নিয়মিত স্বামীর সাথে কলহের বিষয়টি এলাকাবাসী গুরুত্বসহকারের বিবেচনায নিয়ে আসছেন বলে জানা যায।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়