বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

দিবসের প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া থানা, কলারোয়া সরকারি কলেজ, পৌরসভা, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ও শিক্ষা প্রতিষ্ঠান।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটের পরপরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনার। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আখতার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত ও নব-নির্বাচিত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল, সহিদুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে আ”লীগ নেতা আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, মহিলা আ’লীগের পক্ষে অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, রহিমা বেহম কাজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার জিয়াউর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম, ওয়ার্কাস পার্টির পক্ষে কমরেড আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক কদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা বদরুজ্জামান, শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহি, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি অধ্যাপক এম এ কালাম, সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এম সুজাউল হক, সাংবাদিক রাজু রায়হান, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে এ্যাড: শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, স্কাউট্সের পক্ষে এ্যাড: শেখ কামাল রেজা, রিপোটার্স ক্লাবের পক্ষে আরিফ চৌধুরী, শ্রমিক ইউনিয়নের পক্ষেে মন্জুুুুরুল ইসলাম মিঠু, আব্দুর রহিম, সাংবাদিক মাস্টার রাশেদুল হাসান কামরুল,জাহাঙ্গীর আলম লিটন, আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, সামাজিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই রিজাউল ইসলাম।

এ দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কালোব্যাজ ধারণ করে সকাল সাড়ে ৭টায় প্রভাতফেরি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল