রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনায় দুই ব্যক্তির মৃত্যু || শনাক্ত ৬

কলারোয়ায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৬ জন।

শনিবার (১৯ জুন) এ খবর নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ও শনিবার ভোর রাতে করোনা আক্রান্ত দু’জন ব্যক্তি মারা যান (ইন্না..রাজিউন)।

মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে আব্বাস উদ্দিন গাজী (৬৪) ও কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আছিয়া খাতুন (৬০)।

গয়ড়ার আব্বাস উদ্দিন গাজীর করোনা শনাক্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গাজী শফিকুল ইসলাম।
তিনি জানান, ‘তার পিতা হার্ট, ফুসফুস, লিভারসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে গত ৮জুন থেকে খুলনা গাজী মেডিকেল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) ভোর রাত পৌনে ৪টার দিকে মারা যান। খুলনায় গত ১০জুন করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে।’

তিনি আরো জানান, ‘শনিবার জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র দাফন টিমের সদস্যরা লাশ গোসল-দাফনের কাজ সম্পাদন করেন।’

এদিকে, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আলাইপুর গ্রামের আছিয়া খাতুন (৬০) শুক্রবার সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৮জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে সাতক্ষীরার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে কলারোয়ায় আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা দিয়েছিলেন। আর কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১১জনের পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- র্যাপিড এন্টিজেন কিটসে উপজেলার আলাইপুরের ফাতেমা (৪৫), ওফাপুরের সকিনা (৬৫) ও খোরদো লাগোয়া মনিরামপুরের চাকলা গ্রামের শামিমা বেগম (৬৫) এবং পিসিআর ল্যাবে সরশকাটির ইদ্রিস আলী (৪৬), চন্দনপুরের মেনুকা (৪০) ও কলারোয়ার আব্দুল মজিদ (৫০)।

নতুন শনাক্তদের মধ্যে চন্দনপুরের মেনুকা রানীর স্বামী দেবকুমার (৪৫) একদিন আগে শুক্রবার করোনার উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন দুপুরের পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা