রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গৃহবধুকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধুকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকে তার স্বামী এলাকা ছেড়ে পালিয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘মঙ্গলবার রাতে আশরাফুল সরকারের স্ত্রী মর্জিনা খাতুন নির্যাতন ও বিষপানে মৃত্যুর খবরে একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

গৃহবধু মর্জিনার বাবা সাতক্ষীরা সদরের শিবনগরের কৃষক আহমদ আলী সরদার জানান, ‘তার মেয়ে মর্জিনার সাথে চার বছর আগে কলারোয়ার দামোদারকাটি গ্রামের নেদু সরকারের ছেলে আশরাফুল সরকারের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আশরাফুল। দুই বছর আগে একটি মেয়ে সন্তান জন্ম দেন মর্জিনা। মেয়ে সন্তান জন্ম দেয়ায় নির্যাতন আরও বেড়ে যায়। সর্বশেষ মঙ্গলবার রাতে মর্জিনাকে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
মর্জিনা হত্যার পর থেকে স্বামী আশরাফুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে বারবারই ফোন বন্ধ পাওয়া যায়।’

অভিযুক্ত আশরাফুলের পিতা নেদু সরকার জানান, ‘তার ছেলে একটু অবুঝ টাইপের, পাগলামীও আছে। স্বামী স্ত্রী গন্ডগোল হওয়ার কারণে মর্জিনা বাড়ি যেতে চাচ্ছিলো, তাতে বাঁধ সাধলে তার ছেলের বৌ বিষপানে মারা যায়।’

তার ছেলে কোথায় আছে তা তিনি জানেন না বলে জানান তিনি।

এদিকে মর্জিনার বাবার বাড়ির পরিবার মর্জিনা হত্যার বিচার দাবি করেন এবং দ্রুত আশরাফুলকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়