শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে সিংহলাল বাজারে আ.লীগের কর্মীসভা

কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে সিংহলাল বাজারে আ’লীগের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সিংহলাল বাজারে অবস্থিত আ’লীগের অস্থায়ী কার্যালয়ে কর্মীদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে তালা-কলারোয়া সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি কর্মীসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামীন অবকাঠামোসহ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। আগামী ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে পুন:রায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রার্থীদেরকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সর্ব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করার আহবান জানান। তিনি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরনে আ’লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জালালাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ’লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, জালালাবাদ ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান নিশান হোসেন, কয়লা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু ,পিন্টুসহ অসংখ্য স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব