বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র নব- নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা

সাতক্ষীরা জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নব- নির্বাচিত সভাপতি আমানুল্যাহ আমান ও সাধারন সম্পাদক আব্দুল মালেক গাজীকে কলারোয়ায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

কলারোয়া শিক্ষক পরিবারের আয়োজনে বৃহস্পতিবার( ১৬ জুন) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত সংবর্ধিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, নব-নির্বাচিত সংবর্ধিত সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জেলা শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুর জব্বার, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক শিক্ষক আব্দুল্যাহ, জেলা শিক্ষক নেতা নজিবুল্রাহ, এস,এম, আব্দুল করিম, আহসান হাবিব, ইসরাইল আলম, আসাদুজ্জামান, উপজেলা শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষানুরাগী কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সভাপতি জেলা শিক্ষক নেতা দীপক শেঠ, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, উপজেলা স্কাউট’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল আলীম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, জেলা শিক্ষক নেতা সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা প্রদীপ কুমার পাল, শিক্ষক নেতা সাংবাদিক শামছুর রহমান লাল্টু, আব্দুল করিম, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ ও সূধিবৃন্দ।

বক্তারা বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষক – কর্মচারীদের বিভিন্ন নায্য দাবীর কথা তুলে ধরেন। আগামীতে শিক্ষকদের একাধিক সমস্যা সমাধানের জন্য গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে দাবী পূরনের জোর তাগিদ দেন। সাতক্ষীরা জেলার নব নির্বাচিত নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা ব্যাপি সকল শিক্ষক- কর্মচারীদের ঐক্যবদ্ধতাকে আরো দৃঢ় করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই সকল সম্মানিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম