বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তৃতীয় দিনে ক্রীড়া ব্যক্তিত্বসহ ৬৪ জনের করোনার টিকা গ্রহণ

কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে ক্রীড়া ব্যক্তিত্বসহ ৬৪ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা গ্রহন করেছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, থানার এসআই ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক বাবলু হোসেন, জাকির হোসেন, জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন বয়সের নিবন্ধনকৃত ৬৪ ব্যক্তি।

করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহন শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: কামাল রেজার অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক সচেতন মানুষের উচিৎ টিকা গ্রহন করা। এই টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বা যাচ্ছে না। এজন্য তিনি সকলের টিকা গ্রহন করার আহবান জানান।

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে টিকা সম্পর্কে এক শ্রেণীর অসচেতন মানুষের ভীতিকর কথা-বার্তায় নিরুৎসাহিত না হয়ে তিনি বলেন, নিজে ভ্যাকসিন নিন এবং স্বজনদেরকে ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান।

উল্লেখ্য, কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকা কার্যক্রমের তৃতীয় দিনে ৬৪ জন ভ্যাকসিন গ্রহন করায় এ পর্যন্ত ১০৩ জন নিবন্ধনকৃত ব্যক্তি টিকা গ্রহন করেছেন বলে জানা যায়। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ করোনা টিকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে ডাক্তার জিয়াউর রহমান জানান। এ ছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন বলে জানান।

তিনি আরও জানান, ইতোমধ্যে উপজেলার ২০৬ জন করোনা ভাইরাসের টিকা গ্রহনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছেন। কলারোয়ায় কোভিড- ১৯ ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রমে উৎসাহিত হয়ে বিভিন্ন শ্রেণী পেষার মানুষ টিকা গ্রহন করে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম