শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ত্বহা হজ্ব কাফেলার আয়োজনে হাজ্বী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ায় ত্বহা হজ্ব কাফেলার আয়োজনে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সৌজন্যে হাজ্বী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিঃ কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সৌজন্যে “হাজ্বী সম্মেলন” অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ,অবঃ অধ্যক্ষ আবদুল মজিদ, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, শেখ তোজাম্মেল হোসেন মানিক,অবঃ জেলা রেজিস্ট্রার ( অবঃ) শেখ আব্দুর রাজ্জাক, কাজী শামসুর রহমান, জাহিদুর রহমান খান চৌধুরী, কবি বখতিয়ার, আতাউর রহমান, হাফেজ রফিকুল ইসলাম,শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, মাওঃ ফিরোজ আহম্মেদ আহমাদ আজাদী, হাফেজ মোঃ জাকারিয়া, হাফেজ এমাম হুসাইন।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মুফ্ফারসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। হাজ্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়নুদ্দীন মাষ্টার (২০১০), আঃ করিম(২০১১),মাওঃ ইব্রাহিম (২০১২), মাওঃ মনিরুজ্জামান (২০১৩), শেখ আব্দুর রাজ্জাক (২০১৪), মোঃ আশরাফ হোসেন (২০১৫), মোঃ রবিউল আলম(২০১৬), মাওঃ আব্দুস সাত্তার (২০১৮), এবং মোঃ হাফিজুর রহমান,মাষ্টার মোস্তাফিজুর রহমান, আঃ রউফ বিশ্বাস, অবঃ প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী,অধ্যাপক আতিয়ার রহমান, অধ্যাক্ষ আঃ ওয়াহেদ দুদু,মাওলানা ইনামুল হাসান ।

প্রায় তিন শতাধিক হাজ্বীদের মিলন মেলায় পরিনত হয় কলারোয়া উপজেলা অডিটোরিয়াম। হাজ্বীগন, ত্বহা হজ্ব কাফেলার মুয়াল্লিম মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সাথে হজ্বে গিয়ে ভাললাগার অনুভূতি ব্যাক্ত করেন এবং নতুন হাজ্বীদের কে আমন্ত্রণ জানান ত্বহা হজ্ব কাফেলার সাথে পালন করার।

মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী স্বাগত বক্তব্যে বলেন,ওমরাহ হজ্জ এবং বড় হজ্জের সময় হাজ্বীদের মক্কা ও মদিনার নিকটে বাড়ী ভাড়ায় থাকার সুবিধা সহ দেশি খাওয়ার ব্যাবস্থার সুবিধা আছে। বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখানোর ঘোষণা দেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুনছুর আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব