বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে চলছে ইরি-বোরো ধান রোপন

কলারোয়া উপজেলার আশপাশের অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। আর উত্তরের হিমেল হাওয়া সেই শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে কয়েক গুন।লাগাতার এই শীতে কাহিল হয়ে পড়েছে কলারোয়ার সর্বস্তরের জনজীবন।

এমন দূর্যোগেও উপজেলার মাঠ জুরে চলছে ইরি-বোরো ধান রোপনের কার্যক্রম।প্রচন্ড শীতকে উপেক্ষা করে কৃষকরা তাদের প্রধান ফসল ইরি-বোরো ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে আবার কেউ ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন।

খেটে খাওয়া দিন মজুর শ্রমিকরাও জীবিকা নির্বাহের লক্ষে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ধানের মাঠে কাজ করছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নে ও পৌরসভায় ১২ হাজার ৫০০ হেক্টর জমি ইরি বোরো ধান চাষের জন্য নিদ্ধারণ করা হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রর চেয়েও বেশি জমিতে ইরি-বোরোধান চাষ হওয়ার আশা করছে কৃষি বিভাগ।

বোরো চাষে সরকারের পক্ষ থেকে উপজেলার প্রান্তিক পর্যায়ের ছয় হাজার কৃষককে কৃষি প্রণোদনার আওতায় উন্নত জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছ।

তবে আবহাওয়ায় ধান রোপনের অনুকুলে থাকায় ও ঘন কুয়াশা র্দীঘ সময় না থাকায় বোরো বীজতলার তেমন ক্ষতি না হওয়ার উপজেলার কৃষকদের চারা সংকটে পড়তে হবে না বলেও জানায় কৃষি বিভাগ।

উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের কৃষক আক্তারুল ইসলাম বলেন, প্রচন্ড শীতকে উপেক্ষা করেও আমরা ইরি-বোরো ধান রোপন করছি। রোপনে দেরি হলেও ধানের ফলন ভালো হবে। তাই অনেক কষ্ট হলেও ধান রোপনের কাজ করছি। এ ছাড়া কৃষি অফিস থেকে সর্ব সময় সার্বিক সহযোগিতা পেয়েছি। ধানবীজ ও সারও পেয়েছি। এতে করে আমার অনেক উপকার হয়েছে।

কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, এই বৈরী আবহাওয়ায় বোরো বীজতলায় কি ভাবে পরিচর্যা করতে হবেকোন সময় কি ভাবে ধান রোপন করলে ধানের ফলন ভালো হবে ইত্যাদি বিষয়েআমি সহ মাঠ পযায়ের উপ-সহকারী কৃষিঅফিসাররা সবদাই কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। আশা রাখি বড় ধরনের কোনো দূর্যোগ না এলে আর আবহাওয়া ধান চাষের অনুকুলে থাকলে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!