বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাইমারী শিক্ষকদের ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে কালিগঞ্জ

কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অংশ গ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়ার উপজেলা প্রাথমিক শিক্ষক টিমকে ৪৬ রানে হারিয়েছে কালিগঞ্জ।

মঙ্গলবার (১৬মার্চ) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে সফিকুল ইসলাম ২৯ বলে ৫৪ রান, মহাসিন ১৯ বলে ২৫ রান ও বিকাশ ৮ বলে ২৫ রান করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে রনি ও মিলন ৩টি করে উইকেট লাভ করেন।

কলারোয়া প্রাথমিক শিক্ষক দল ২৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে হারুন ১৬ বলে ২৯ রান, সাইফুল ১১ বলে ১৩ রান, রনি ২৯ বলে ৫৬ রান ও মিলন ১৯ বলে ৩৩ রান করেন।
বোলিংয়ে কালিগঞ্জের পক্ষে শফিকুল ইসলাম, সোহাগ ও মোস্তাফিজুর ২টি করে উইকেট লাভ করেন।

ফলে কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক দল ৪৬ রানে জয়লাভ করে।

ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা বোলার মনোনীত হন কলারোয়া দলের রনি।

সেরা ব্যাটসম্যান মনোনীত হন বিজয়ী দলের শফিকুল ইসলাম।

ম্যাচ কমিশনার ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।

আম্পায়ার ছিলেন মাস্টার অনুপ কুমার ঘোষ ও মিজানুর রহমান।

স্কোরারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদ হোসেন।

ধারাবিবরণীতে ছিলেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন, প্রধান শিক্ষক আসাদুর জামান সেন্টু।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম, মেকিকেল অফিসার ডা.মাহদি আল মাসুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) হুমায়ুন কবির, কালিগঞ্জের এটিও মোস্তাফিজুর রহমান, এটিও জহুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, শিক্ষক দীপক শেঠ, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু