শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাথমিক স্তরের ২২হাজার শিক্ষার্থীকে নতুন বই দেয়া হচ্ছে

করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নতুন বছরের প্রথম দিন শুক্রবার যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে কলারোয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ করা হয়েছে।

বই উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে লাল-সবুজ ফিতায় বাঁধা বইয়ের সেট বিতরণ করা হয়।

মাস্ক পরিধানসহ প্রত্যেক বিদ্যালয়ের প্রবেশদ্বারে স্বাস্থ্য বিধি মেনে বই নেয়ার আহবান জানিয়ে ব্যানার টানানো হয়। সাবান-পানি দিয়ে হাত ধোয়ারও ব্যবস্থা রাখা হয়।

বই নিতে অভিভাবকদের আসতে পরামর্শ দেয়া হলেও কোন কোন অভিভাবকের সাথে শিক্ষার্থীরাও আসে। সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা কর্মকর্তাগণকে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করতে দেখা যায়।

৫৭৪ জন শিক্ষার্থী বিশিষ্ট কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক অধিদপ্তরের শিক্ষা অফিসার মো.মহিউদ্দিন, কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার কিছুক্ষণ উপস্থিত থেকে কয়েকজন অভিভাবকের মাঝে বই বিতরণ করেন।
সেসময়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলায় প্রাথমিক স্তরের ২২,০২১ জন শিক্ষার্থীকে ২০২১ সালের বই দেয়া হচ্ছে। নতুন ভর্তি এবং বই বিতরণের জন্য এই সপ্তাহ ব্যাপি প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়সমূহ খোলা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা