শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ’প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে শারদীয় দূর্গা পূজায় উপহার সামগ্রী বিতরণ

কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় দূর্গা পূজার উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জালালাবাদ দাসপাড়া দূর্গা পূজা মন্ডপে অস্বচ্ছল পরিবারের মাঝে মহাঅষ্টমী পূজার খাদ্য (ভোগ) সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

বক্তব্যে তিনি, ধর্ম যার যার’ উৎসব সবার’ এই মতে বিশ্বাসী হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব মূখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা উৎযাপনে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট পূজা উৎযাপন কমিটির কর্মকর্তাদের পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সরকারী সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান। খাদ্য বিতরণ অনুষ্ঠানে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু সনাতন ধর্মালম্বীদের শারদীয়ার শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, উপদেষ্টা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুনটু।

সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা পঙ্কজ ঘোষ, আজমল হোসেন, আবুল বাসার, রোকনুজ্জামান, আহাসানুল্লাহ সানি, সাংবাদিক ফারুক হোসেন রাজ, নয়ন মন্ডল, দেবাশীষ সরকার, আশিকুজ্জামান আশিক ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক, জালালাবাদ দাসপাড়া পূজা উৎযাপন কমিটির উপদেষ্টা মহেন্দ্র কুমার দাস, গোবিন্দ চন্দ্র দাস, যোগিন্দ্র নাথ দাস, উত্তম কুমার দাস, সভাপতি প্রশান্ত দাস, সাধারন সম্পাদক স্বপন দাস, কর্মকর্তা গুরু দাস, পরিতোষ দাস, বিশ্বনাথ দাস, কৃষ্ণ দাস, নন্দ দাস, অঞ্জলী দাস, ও প্রতীমা রানী দাস সহ অসংখ্য স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে জালালাবাদ দাসপাড়া পূজা মন্ডপ এলাকায় অস্বচ্ছল পরিবার ও বৈদ্যপুর পূজা মন্ডপে সংলগ্ন অস্বচ্ছল পরিবারের মাঝে মহাঅষ্টমী পূজা উৎযাপনের অংশ হিসাবে ময়দা, সোয়াবিন তেল, চিনি, আলু, সুজি ও ছোলার ডাল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ