রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে এক শিশু সহ দুই রোগীর আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক শিশু সহ ২ রোগীকে চিকিৎসা সেবায় আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

সোমবার(২৫ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসাররের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন।

সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের অর্থায়নে অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাবেক ছাত্রলীগ নেতা ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সংঘের সভাপতি আফজার ফোয়াদ অভি, সাধারন সম্পাদক ( ভারপ্রাপ্ত) ইমদাদুল হক মিলন, কর্মকর্তা আজমল হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম শফি , সাংবাদিক তরিকুল ইসলাম সহ সংঘের কর্মকর্তা, সদস্য ও সূধিবৃন্দ।

প্রসঙ্গতঃ উপজেলার সিংগা গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী মরোণব্যধিতে আক্রান্ত কোমলমতি শিশু ঋতু খাতুন (৯ বঃ) ও আলাইপুর গ্রামের তবিববুর রহমান (৬০) কে উন্নত চিকিৎসায় মানবিক সহায়তায় নগদ ৩৫ হাজার টাকা তুলে দেয়া হয়। আর্থিক সহায়তা গ্রহনকালে উপস্থিত ছিলেন দূরারোগে আক্রান্ত শিশু ঋতু খাতুন, রোগীর পিতা কবিরুল ইসলাম, মাতা রেশমা খাতুন, ঢাকাতে চিকিৎসাধীন অপর রোগীর পুত্র শেখ তহিদুর রহমান।

ক্ষতিগ্রস্থ পরিবার চিকিৎসা সেবায় আর্থিক সহাযোগীতা পেয়ে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুরুপভাবে সম্প্রতি কিডনী সহ জঠিল রোগে আক্রান্ত দুই রোগী ছায়া রনাী কুন্ডু (৪৫) ও কলেজ পড়ুয়া ছাত্র সত্যজিৎ রায়(১৮) কে ৪০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়