বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘প্রিমিয়ার ছাত্র সংঘে’র উদ্যোগে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ আবারও অসহায়- গরীব মানুষের পাশে মানবিক সহায়তায় চিকিৎসা সেবায় আর্থিক সহযোগীতা নিয়ে বাড়িতে পৌঁছালেন।

শুক্রবার (৫ আগষ্ট) বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের অনুর্ধ-১৭’ উঠতি ফুটবল খেলোয়াড় মেহেদী হাসানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সে জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক সহিদুল ইসলামের পুত্র। সম্প্রতি এক ফুটবল খেলায় তার ডান পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রপাচার শেষে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন অসুস্থ প্রতিভাবান অনুর্ধ-১৭ ফুটবল খেলোয়াড় মেহেদী হাসানকে চিকিৎসা সেবা প্রদানে প্রিমিয়ার ছাত্র সংঘ আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন।

মারাত্মক অসুস্থ খেলোয়াড়ের বাড়িতে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক এনায়েত খান টুন্টু, সংগঠনটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক মিলন, বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক, সংঘের সহ সম্পাদক পঙ্কজ ঘোষ, জালালাবাদ ইউনিয়ন সভাপতি আজমল হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন বাবু, এনজিও কর্মকর্তা আরিজুল ইসলাম, সংঘের কর্মকর্তা রানা রেজা, নয়ন মন্ডল সহ স্থানীয় সূধিবৃন্দ।

উপকারভোগী পরিবার চিকিৎসা সেবায় আর্থিক সহযোগীতা পেয়ে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এস,এম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ উপদেষ্টা মন্ডলী, সংগঠনের সভাপতি ও সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গতঃ কলারোয়া সাসাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে সম্প্রতি মারাত্মক ক্যানসার সহ বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুঃস্থ- ৮ পরিবারের মাঝে ১ লাখ ৫ হাজার টাকা চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক