বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের সেমিতে লাঙলঝাড়া-দেয়াড়া ও পৌরসভা-জয়নগর

কলারোয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল; যে মুখে মা ডাকি, সেই মুখে মাদক কে না বলি’ -স্লোগানে তৃতীয় দিনের ১ম খেলায় সকালে নির্ধারিত সময়ে লাঙ্গলঝাড়া ১-০ গোলে হেলাতলা কে হারিয়ে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

দিনের ২য় খেলায় দুপুরে নির্ধারিত সময়ে ড্র থাকায় ট্রাইব্রেকারে জয়নগর ৩-১ গোলে যুগিখালী ইউনিয়ন পরিষদকে হারিয়ে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

দিনের ৩য় ও শেষ খেলায় বিকেলে কলারোয়া পৌরসভা ১-০ গোলে কয়লা ইউনিয়নকে পরাজিত করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, সাইদুর রহমান, ইমন হোসেন, রুহুল আমিন ও আবু সাঈদ।

খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির, ডা. মাহাদী আল মাসুদ, ডা. মাহফুজ ইমরান, আলহাজ আব্দুর রহিম বাবু, কপাই সেক্রেটারি এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সেক্রেটারি জাহিদুর রহমান খান চৌধুরী, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও শেখ ইমরান হোসেনসহ অনেকে।

সোমবার একই মাঠে টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলায় সকাল ৯টায় ১ম সেমি ফাইনালে মুখোমুখি হবে লাঙ্গলঝাড়া ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ। বেলা ১১টায় ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা ও জয়নগর ইউনিয়ন পরিষদ।
বিকাল ৩টায় সেমি ফাইনালের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন