রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বসত বাড়ির ভিতর দিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন! ঝুঁকিতে ৩০টি পরিবার

কলারোয়া পৌর সদরের এক বসতবাড়ীর মধ্যে বিদ্যুতের খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানার অভিযোগ উঠেছে। যার পাশে ও নিচে বহুতল ভবনসহ বসবাস করছে প্রায় ৩০টি পরিবার। আর এতে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক লাইনটা সরিয়ে অন্য পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে বার বার অভিযোগ আকারে বললেও কোন গুরুত্বই দিচ্ছেন না বলে এলাকাবাসির অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩নং গদখালি ওয়ার্ডের সরদারপাড়া আব্দুল হান্নান সরদারের বসতবাড়ির মধ্যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণভাবে খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানা হয়েছে। এমনকি ওই ঝুঁকিপূর্ণ লাইন থেকে ব্যক্তিগত মালিকানাধীন বসত বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তার টানা হয়েছে আশেপাশের বাড়ী ও ভবনে। আর এভাবে বৈদ্যুতিক খুঁটি বসতবাড়ির আঙিনার ভেতরে রেখে চলছে বিদ্যুৎ সংযোগ। এতে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা, হতে পারে জানমালের ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা খাতুনসহ অনেকে জানান, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। তাদের বাধা উপেক্ষা করে ঝুঁকিপূর্ন এ খুঁটি পুতে ৩০টি ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ ঐ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিরাপদ স্থান দিয়ে লাইন সংযোগ দেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়