শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারদন্ড

কলারোয়ায় নাতনীকে বাল্যবিবাহের আয়োজনকালে নানাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদালত সূত্রে জানা যায়, রবিবার(৭ আগষ্ট) বেলা দেড়টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আদালত পরিচালনা করা হয়।

বোয়ালিয়া গ্রামের আমিনুর রহমানের(৬০) নাতনী ও প্রবাসী আব্দুল আলীম ও প্রবাসী সুরাইয়া খাতুনের মেয়ে বোয়ালিয়া দাখিল মাদ্রাসার ৮ ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীকে বাল্যবিবাহ আয়োজনের বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে সত্যতা নিশ্চিত করেন।

সত্যতার ভিত্তিতে তাৎক্ষনিকভাবে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭” এ ৫/৩ ধারা মতে শিশু কনের নানা( মাতামহ) আমিনুর রহমানকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার উপ পুলিশ পরিদর্শক ওসমান গনি, বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, বাল্যবিবাহ রোধ সহ জনস্বার্থে যে কোন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব