সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় ঝলসে আহত ২ যুবক আটক

কলারোয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির দায়ে ২ চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। চুরি করার সময় চোরেদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যাওয়ায় চিকিৎসার জন্য তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চুরির ঘটনাটি ঘটেছে, শনিবার(১১ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রাম্য এলাকায়।

স্থানীয় জনতা চুরির দায়ে ঘটনাস্থল থেকে কৈখালির আব্বাস আলী সরদারের ছেলে শাহিনুর রহমান(২৫) ও মাদরা গ্রামের খায়রুল ইসলাম দালালের ছেলে জসিম হোসেন(২৮) কে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি জানার পর কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মল্লিক ও থানার এসআই হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ও ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মল্লিক বাদী হয়ে কলারোয়া থানায় আটক ২ ব্যক্তি ও মাদরা গ্রামের মৃত: আজান আলী দালালের ছেলে মাসুদ রানার (২৪) নাম উল্ল্যেখসহ একই গ্রামের অজ্ঞাত ৮ জনের নামে এজাহার দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল