শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা

কলারোয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ

কলারোয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টার ঘটনায় মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এঘটনায় আহত ব্যবসায়ী কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে।

আহত ব্যবসায়ী কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে আজমানুল ইসলাম (৩৯) জানান, তিনি কলারোয়া বাজারের চাউল পট্টিতে ষ্টেশনারী ও মুদি দোকান বন্ধ করে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে মুরারীকাটি গ্রামের ঈদগাহ মোড়ে পৌছানো মাত্রই ঝিকরা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান মিলন সহ ৪/৫ জন ব্যক্তি দলবন্ধ হয়ে তাকে পথরোধ করে।
এসময় তারা ব্যবসায়ী আজমানুল ইসলামকে একা পেয়ে বেধড়ক মারপিট করে মুখে কাপড় দিয়ে চেপে ধরে হত্যার চেষ্টা করে।
এসময় তার চিৎকারে শুনে পিতা আমিনুল ইসলাম এসে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে ধরে ফেলে। এসময় তারা তার পিতাকেও মারধর করে একটি মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে ফেলে যাওয়া বাইকটি থানায় নিয়ে আসে। এঘটনা উল্লেখ্য করে আহত ব্যবসায়ী রোববার দুপুরের দিকে কলারোয়া থানায় একটি লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত