বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্যাংকার আসাদপুত্র প্রয়াত শিবিল স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কলারোয়ার সন্তান কাজী আসাদুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র কাজী আওনাফ আতিফ শিবিলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবিল স্মৃতি পাঠাগার।

অনুষ্ঠানে আবেগাপ্লুত বক্তব্য রাখেন প্রয়াত শিবিলের পিতা ব্যাংকার কাজী আসাদুজ্জামান।

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান প্রমুখ।

দোয়া পরিচালনা করেন কলারোয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।

উল্লেখ্য, ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী ছাত্র কাজী আওনাফ আতিফ শিবিল ২০১৯ সালের এইদিনে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়নী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। হার্টের চিকিৎসার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। তার হার্টের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর এই বিয়োগান্তক ঘটনাটি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম