রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবী হস্তান্তর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সারা দেশের ন্যায় কলারোয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপের জমি সহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহ:স্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৩৫ টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ সেমিপাকা ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স,ম মোরেশদ আলী, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

সুবিধাভোগীরা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জমি ও ঘর পেয়ে আনন্দ- উচ্ছাস প্রকাশের মধ্য দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন