শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সপ্তম দিনে ১২৮ ব্যক্তির করোনা টিকা গ্রহন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা দানের সপ্তম দিনে শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি, বে-সরকারি কর্মকর্তা-কর্মচারীর টিকা গ্রহণের ফলে নেতিবাচক ধারণা পাল্টে গিয়ে দিনে দিনে ভ্যাকসিনে আস্থা বাড়ছে। প্রথম দিকে টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম ছিলো। তবে এখন ধীরে ধীরে আগ্রহ বাড়ার সাথে সাথে বাড়ছে টিকা নিবন্ধনকারীর সংখ্যাও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, টিকা দান কর্মসূচির উদ্বোধনের দিন ও পরের দিন মিলে মাত্র ৩৯ জন টিকা গ্রহণ করেন। আর শনিবার (১৩ ফেব্রুয়ারি) সপ্তম দিনে ১২৮ জন টিকা গ্রহন করায় মোট ভ্যাক্সিন গ্রহনকারির সংখ্যা দাঁড়ালো ৫৫৮ জন। এদিকে নিবন্ধনের সংখ্যা বেড়েই চলেছে।’

শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নব-নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সোনালী ব্যাংক শাখার ম্যানেজার শেখ সালাউদ্দীন চঞ্চল, পল্লী বিদ্যুতের এজিএম নূরুল ইসলাম, অধ্যাপক আবু তালেব, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, ক্রীড়া ব্যক্তিত্ব মিয়া ফারুক হোসেন স্বপনসহ ব্যবসায়ী ও বিভিন্ন বয়সের নিবন্ধনকৃত ১২৮ জন।

প্রফেসর আবু নসর জানান, ‘টিকা গ্রহন করে কোন সমস্যা মনে করছি না। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করছি না।’

আ.লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এতো দ্রুততার সাথে টিকা পাবো ভাবতেই পারিনি। আজ টিকা গ্রহন করে নিজেকে নিরাপদ মনে করছি। তাই সকলকে নিরাপদে থাকার জন্য টিকা গ্রহন করার আহবান জানায়।’

নব-নির্বাচিত মেয়র মাস্টার মনিরুজামান বুলবুল জানান, ‘করোনা প্রতিষেধক এই টিক গ্রহন করা ভয়ের কিছু নাই।’
টিকা গ্রহন করে তিনি সুস্থতার কথা জানিয়ে সকলকে টিকা নেয়ার আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানিয়ে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ প্রেরিত করোনা টিকা গ্রহন করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন।’

এদিকে, দুপুরের দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত