শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির বাবলু দাফন সম্পন্ন

কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাবলু (৫২) আর নেই।

পারিবারিবভাবে জানা যায়, জাহাঙ্গীর কবির বাবলু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন যাবৎ ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বাবলু রবিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন (ইন্না…রাজেউন)।

সোমবার (২০ জুন) জোহরের নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে পৌর সভাধীন ঝিকরা কলেজ পাড়াস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার পিতা কলারোয়ার জেনাকী সিনেমা হলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান।

মরহুমের জানাজা নামাজপূর্বক আলোচনায় অংশগ্রহন করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা আ.লীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী এমএ হাকিম সবুজ, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ হাফিজুর রহমান ও প্রয়াতের ভাই শাহাজাহান কবির ডাবলু।

জানাজা নামাজ পরিচালনা করেন ঝিকরা ফেরদৌস জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল কুদ্দুছ।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কয়লা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ব্যাংকার রফিকুল আলম মল্লিক রফিক, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, সরদার আমজাদ হোসেন, মাস্টার হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, রফিকুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, ক্রীড়া সাংবাদিক হাবিবুর রহমান রনি, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, যুবলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, মাহফুজুর রহমানসহ অসংখ্য মুসুল্লি।

কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ঠিকাদারী ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাবলুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল