সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার( ১০ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ঘটনার স্মৃতিচারন করেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার। স্কুলরে শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য ওসমান গণি।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুুল ইসলাম, সহকারী শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, অফিস স্টাফ শাহিদা খাতুন ও ইশারুল ইসলাম সহ শিক্ষার্থীবৃন্দ।

কবিতা প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে দশম শ্রেণীর মুন্নি খাতুন, তন্ময় ও আফরোজা খাতুন, সংগীত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী ১০ শ্রেণীর কল্পনা খাতুন, ২য় স্থানে ৭ ম শ্রেণীর শান্ত ও ৩য় স্থান অধিকারী ৮ম শ্রেণীর মারুফা আক্তারকে পুরস্কৃত করা হয়।

এ দিকে, অনুরুপভাবে সোনাবাড়িয়া হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী হাইস্কুল, মডেল হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল