সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বামীর দা’র কোপে স্ত্রীর মাথা বিচ্ছিন্ন, পালাতে গিয়ে স্বামী আটক

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর ধারালো দা’র কোপে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে স্ত্রী নিহত হয়েছে। পলায়নকালে খুনি সেই স্বামী আব্দুল আলিমকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শাহাজুল ইসলামের ছেলে আব্দুল আলিম (৩৮) এর সাথে তার ৭ বছরের বিবাহিত স্ত্রী নাজমা খাতুনের (৩৬) পারিবারিক অশান্তিতে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে স্বামী আব্দুল আলিম রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রী নাজমা খাতুনের গলায় কোপ মারে। এতে স্ত্রীর মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। স্ত্রীর মৃত্যু বুঝতে পেরে খুনি স্বামী আব্দুল আলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাজীরহাট বাজারে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেন জানান, খুনি আলিম নিহত মহিলার দ্বিতীয় পক্ষের স্বামী। নিহতের প্রথম পক্ষের ২ ছেলে ও দ্বিতীয় পক্ষের খুনি স্বামীর ১ কন্যা (৫) সন্তান রয়েছে।
তিনি আরো জানান, হত্যাকারারী পরিবারে অতীতে এমন নির্মম ঘটনার দৃষ্টান্ত জনমনে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেয় স্বামী আব্দুল আলিম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলিম যাত্রীবাহী বসে পালিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে কাজিরহাট এলাকা থেকে বাস থামিয়ে আসামি আব্দুল আলীমকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে, নিহতের ছেলে বাবু সরদার জানান, সকাল থেকে বাবা-মা ঝগড়া করছিলো। কি নিয়ে ঝগড়া করছিল সেটি জানি না। মা সকালে রান্না করেনি। পরে আমি রুটি কিনে দিয়ে আসি। বাবাকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদী বাবাকে বলছিলো- তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মতো ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যায়। মা ঘরে শুয়ে ছিলো। বাইরে গিয়ে মায়ের ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, মা’কে জবাই করে মেরে ফেলেছে বাবা। দাদীর কথা শুনে মাকে মেরেছে বাবা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল