শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩ ভারতীয় নাগরিক ও মদসহ ১ ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। অপর অভিযানে ১৩ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন জানান, ‘রবিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের গায়েনপাড়ার সুজন খানের বসতবাড়ির সামনে অভিযান চালায়। সেসময় শেখ আব্দুল নাইমের ছেলে শেখ আব্দুল আরিফ (৫২), শেখ আব্দুল আরিফ এর স্ত্রী মোছা- ফজিলা বিবি (৪৫) এবং শেখ আব্দুল আরিফ এর মেয়ে মিস রুম্পা খাতুন (১৫) কে আটক করা হয়। তাদের সকলের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার বড়বামুনিয়া গ্রামে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৬, তারিখ ২৪/১০/২০২১ ইং।’

অপরদিকে, র‌্যাব সদস্যরা একইদিন বেলা সাড়ে ৩টার দিকে কলারোয়ার পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর উপজেলার রেউই বাজার এলাকায় পৃথক অভিযানে ১৩ বোতল বিদেশি মদসহ আরো ১জনকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. জাহিদুল (২০)। সে কলারোয়ার কেঁড়াগাছির হরিণা গ্রামের নুর আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৫, তারিখ ২৪/১০/২০২১ ইং।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন